-->
  • Breaking News

    ট্রাম্পের ঘোষণা আসতেই স্বর্ণের দামে বড় পরিবর্তন


     যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিতেই পরিবর্তন আসলো স্বর্ণ ও রুপার দামে।


     সোমবার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এই তথ্য দিয়েছে।


    সংবাদমাধ্যমটি বলছে, ঘরোয়া ফিউচার মার্কেট এমসিএক্স-এ সোনার দাম ১০ শতাংশ পর্যন্ত কমে প্রতি ১০ গ্রামে ১,৩০,০০০ রূপির নিচে নেমে গিয়েছিল। তবে ফের দাম পরবর্তীতে তা কিছুটা পুনরুদ্ধার করে শেষ পর্যন্ত ৩ শতাংশ হ্রাসে লেনদেন হয়।


    অন্যদিকে, রূপার ফিউচার দর প্রায় ১২ শতাংশ কমে দিনের সর্বনিম্ন পর্যায়ে ২,০০,০০০ রূপির নিচে নেমে গিয়েছিল, যা পরে সামলে নিয়ে ৩.৫ শতাংশ পতনে অবস্থান করছিল।


    এলকেপি সিকিউরিটিজের কমোডিটি ও কারেন্সি বিভাগের ভিপি রিসার্চ অ্যানালিস্ট জতিন ত্রিবেদী এই পরিস্থিতিতে তার মতামত দিয়েছেন।


    তিনি জানান, যদি ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে এবং সুদের হার হ্রাসের বিষয়ে স্পষ্টতা আসে, তবে স্বর্ণের দামে বড় ধরনের পুনরুদ্ধার দেখা যেতে পারে। সেক্ষেত্রে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।


    এদিকে, বাংলাদেশের বাজারে ঈদের আগে দুইবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে ভরিতে সবশেষ ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। নির্ধারিত ওই দামেই আজ রোববারও বিক্রি হবে স্বর্ণ।


    নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


    ট্রাম্প জানিয়েছেন , তিনি প্রতিরক্ষা দপ্তরকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে ‘যেকোনো এবং সমস্ত’ সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে।


    সূত্র: লাইভমিন্ট