সোনালী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র ৫ লক্ষ টাকায় লাভ কত? সর্বশেষ জানুন
বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি–তে বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে প্রতি মাসে স্থায়ী মুনাফা পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের হালনাগাদ হার অনুযায়ী, যদি কোনো গ্রাহক ৫ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি মাসে আনুমানিক ৪,৭২২ টাকা লাভ পাবেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবার সঞ্চয়পত্র একটি ৫ বছর মেয়াদি স্কিম, যেখানে প্রথম বছর ভাঙলে মুনাফা পাওয়া যায় ৯.৮১% হারে। মেয়াদ পূর্ণ হলে মুনাফার হার আরও বাড়ে। তবে বিনিয়োগের লাভ থেকে ৫% উৎসে কর (Tax at Source) কেটে রাখা হয়।
সোনালী ব্যাংক, অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংকসহ কিছু বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে এই সঞ্চয়পত্র কেনা যায়।
কারা করতে পারবেন
পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলা গ্রাহকরা করতে পারেন। তবে পুরুষ যদি শারীরিক প্রতিবন্ধী হন, অথবা ৬৫ বছরের বেশি বয়সী হন, তাহলেও এই স্কিম গ্রহণ করতে পারবেন।
একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র
গ্রাহকের ২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র
নমিনির ২ কপি ছবি ও আইডি কপি
সোনালী ব্যাংকের একটি সক্রিয় হিসাব (যাতে লাভ জমা হবে)
১০ লক্ষ টাকার বেশি বিনিয়োগে টিআইএন সার্টিফিকেট (Tax Identification Number)
মৃত্যুর পর উত্তোলন প্রক্রিয়া
সঞ্চয়পত্রধারী মারা গেলে মনোনীত নমিনি বাকি মুনাফা ও মূল টাকাটি উত্তোলন করতে পারেন।
আগেভাগে ভাঙলে কী হবে
যদি ৫ বছরের আগেই সঞ্চয়পত্র ভাঙা হয়, তাহলে নির্ধারিত সময়ের তুলনায় কম হারে মুনাফা পাওয়া যাবে এবং অতিরিক্ত প্রাপ্ত অর্থ মূল টাকায় থেকে কেটে নেওয়া হবে।
