-->
  • Breaking News

    টুপির ওপর বোতামের মতো অংশটি থাকে কেন?


     বিভিন্ন খেলায় টুপি ব্যবহার করা হয়— এ কথা সবার জানা। অনেকসময় রোদের তাপ থেকে বাঁচতে কিংবা ফ্যাশনের জন্যও অনেকে টুপি পরেন। খেয়াল করে দেখবেন টুপির ঠিক মাঝ বরাবর বোতামের মতো একটি অংশ থাকে। 

    বেশিরভাগ মানুষই জানেন না টুপির বোতামের মতো অংশটিকে কী বলে, এটি কী কাজে ব্যবহৃত হয়? আজ চলুন জেনে নিই- 

    স্ট্রিকসেন অ্যান্ড মিডিয়াম ওয়েবসাইট অনুযায়ী, যেসব টুপিতে এই বোতামের মতো অংশটি থাকে তাদের বেসবল ক্যাপ বলা হয়। যদিও বেসবল ছাড়া ক্রিকেট খেলাতেও এমন টুপি ব্যবহার করা হয়।

    টুপিতে থাকা এই ধরনের বোতামকে বলা হয় স্কোয়াটকো বা স্কোয়াটচি। এবার প্রশ্ন হলো এর ব্যবহার কী? একটু বুদ্ধি খাটালেই তা যে কেউ বলতে পারবেন।

    আসলে বিভিন্ন মাপের কয়েক টুকরো কাপড় জোড়া লাগিয়ে এমন টুপি তৈরি করা হয়। এসব কাপড়ের টুকরোকে জুড়তে মাথায় এই বোতামের মতো অংশটি ব্যবহার করা হয় যেন সেলাইয়ের জায়গাটি ঢাকা যায়।

    এই বোতামের মতো অংশটি যদি না থাকত তাহলে সেলাইগুলো সম্পূর্ণ দেখা যেত এবং অগোছালোভাবে কিছু কাপড় বেরিয়েও থাকত যেটি দেখতে খারাপ লাগত। তাই এই কাপড়ের টুকরোগুলোর মিলিত স্থান ঢেকে রাখতেই এই বোতামের মতো অংশটি ব্যবহার করা হয়।